Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

BN DESK
05 September 2026, 09:10 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নুর আলম খোরশেদ  নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম খোরশেদ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুর আলম অটোভ্যান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস অটোভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আঘাতের কারণে তার নাক-মুখ দিয়ে রক্ত আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার