Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে গোসলের সময় যুবকের মৃত্যু

BN DESK
04 September 2026, 10:42 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে গোসলের সময় যুবকের মৃত্যু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আল আমিন মিয়া (২২) নামের নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন মিয়া পশ্চিম খাটিয়ামারী গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল।

এলাকাবাসী জানান, বিকেলে আল আমিন বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না উঠায় এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে গোসলের সময় যুবকের মৃত্যু

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার