Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাছের ডাল কাটা নিয়ে চাচার সঙ্গে সংঘর্ষ, ভাতিজা নিহত

BN DESK
15 April 2024, 06:37 PM পড়তে ১ মিনিট
গাছের ডাল কাটা নিয়ে চাচার সঙ্গে সংঘর্ষ, ভাতিজা নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে।

জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয়পক্ষের ৬ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাছের ডাল কাটা নিয়ে চাচার সঙ্গে সংঘর্ষ, ভাতিজা নিহত

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার