Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ১৩

BN DESK
02 September 2026, 06:56 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। এরমধ্যে একজন গর্ভবতী নারী এবং নয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। রোববার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাতের শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। এদেরমধ্যে ৩০ বছর বয়সী এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সী ছেলে রয়েছেন।

আল—আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর গর্ভে যমজ সন্তান ছিলো। প্রতিবেশী মাহমুদ আল—মুহতাসেব বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম, ক্ষেপণাস্ত্র হামলার শব্দে উঠে পড়ি। হামলাটি শক্তিশালী ছিল। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা করা হয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ—জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ—উত্তর ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ গাড়িতে আরেকটি হামলা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় মধ্য গাজার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল আইয়াদ আব ইউসুফ সহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

উভয় হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ১৩

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার