Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় অনাহারে পাঁচজনসহ আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা 

BN DESK
09 October 2025, 10:40 PM পড়তে ১ মিনিট
গাজায় অনাহারে পাঁচজনসহ আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিেিক হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন অন্তত আরও ২৪৪ জন। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়াল।

 মূলত, গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ানসহ গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচার হামলা। বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় আহতরাও মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। এছাড়া শুক্রবার অনাহার ও অপুষ্টিতে ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে উপত্যকায় অনাহার-অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ শিশুসহ ৩২২ জনে।

প্রায় দুই বছর ধরে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রাণহানির পাশাপাশি কেবল ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় অনাহারে পাঁচজনসহ আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা 

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার