Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় অনাহারে ৯৮ শিশুসহ এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু

BN DESK
03 September 2026, 01:13 AM পড়তে ১ মিনিট
গাজায় অনাহারে ৯৮ শিশুসহ এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনাহারে ২১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৮ জনই শিশু। সেখানে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। অনাহারে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। 

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা শহর দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একটি অধিবেশনের আয়োজন করতে চলেছে। অপরদিকে বুয়েনস আইরেস থেকে লন্ডন এবং ইস্তাম্বুল পর্যন্ত বিশ্বের প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। বিশ্ব নেতাদের গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের তেল আবিবেও শনিবার রাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন গাজা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধ অবসান ও অবিলম্বে জিম্মিদের মুক্তির দাবি তোলেন।

এর আগের দিন প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। তবে এ সিদ্ধান্ত নিয়ে জনমত তীব্রভাবে বিভক্ত এবং সামরিক বাহিনী সতর্ক করেছে যে, এ পদক্ষেপ জিম্মিদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।খবর : আল জাজিরা। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় অনাহারে ৯৮ শিশুসহ এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার