Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

BN DESK
09 October 2025, 11:18 AM পড়তে ১ মিনিট
গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংস্তুপে পরিণত হওয়া গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন তথ্য দিয়েছে ভূখণ্ডটির মেডিকেল সূত্রগুলো।

আল জাজিরা বলছে, মঙ্গলবার হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্যসাহায্য কেন্দ্রে হামলা। সেখানে ক্ষুধার্ত মানুষের ভিড়ের মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হন। জিএইচএফ-এর অধীনে গত মে মাসের শেষ থেকে সীমিত সাহায্য বিতরণ শুরু হওয়ার পর থেকে, প্রতিদিনই এরকম সহিংস হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর তাই ১৭০টির বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও এনজিও এক যৌথ বিবৃতিতে জিএইচএফ বন্ধের দাবি জানিয়েছে।

তারা বলেছে, গাজার মানুষ এখন দুটি ভয়াবহ বিকল্পের মুখে-ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলির ঝুঁকি নিয়ে খাবার সংগ্রহ করা। বিবৃতিতে আরও বলা হয়, জিএইচএফ গাজার মানুষের জন্য কেবল ক্ষুধা ও গুলিবর্ষণই নিয়ে এসেছে।

এদিকে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে পুনরায় হামলা শুরু করেছে। এখানে কিছুদিন আগেই বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শহরের এক স্থানে ইসরায়েলি কোয়াডকপ্টার হামলায় কমপক্ষে ৫ জন নিহত হন।

জাতিসংঘের মতে, এখন গাজার ৮২ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে, নয়তো জবরদস্তিমূলক উচ্ছেদের হুমকির মধ্যে রয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার