Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা

BN DESK
10 October 2025, 02:39 PM পড়তে ১ মিনিট
গাজায় একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বর বাহিনী হামলা চালিয়ে একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে।  আহত হয়েছেন আরও ৩৬২ জন।  এর মধ্যদিয়ে  ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মৃতদেহ, যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একজনও রয়েছে, হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ৩৬২ জন আহত হয়েছে।  যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৭ জন আহত হয়েছেন।  যার ফলে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,৮০৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৭ মে থেকে ১৩ হাজার ২১ জনেরও বেশি ২৭ মে থেকে ১৩,০২১ জনেরও বেশি আহত হয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃত্যুর সংখ্যা ২২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০১ জন শিশুও রয়েছে। খবর : আনাদোলু। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার