Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা

BN DESK
02 September 2026, 11:38 PM পড়তে ১ মিনিট
গাজায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছেই। বেশকিছু চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাফায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) পরিচালিত ফিল্ড হাসপাতাল জানিয়েছে, গত ছয় সপ্তাহে তারা যতগুলো হতাহতের ঘটনা দেখেছে, তা গত এক বছরের তুলনায় অনেক বেশি। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮৯ জন। এদের মধ্যে ৬১৫ জন নিহত হয়েছেন মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর বিতরণকেন্দ্রের কাছাকাছি এলাকায়। আরও ১৮৩ জন নিহত হয়েছেন জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ত্রাণ কনভয়ের পাশে।

অবরুদ্ধ এই উপত্যকায় এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৮ হাজার ৩৮৬ জন নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৭৭ জন আহত হয়েছেন।

অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার