Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে এএফপির সাংবাদিকরা

BN DESK
02 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট
গাজায় ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে এএফপির সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, গাজায় কর্মরত তাদের সাংবাদিকরা বর্তমানে ক্ষুধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

সংস্থাটির হয়ে কাজ করা ১০ জন ফ্রিল্যান্স সাংবাদিকের একজন ১৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘আমি আর মিডিয়ার জন্য কাজ করার শক্তি রাখি না। আমার শরীর এখন খুব দুর্বল, আমি আর কাজ করতে পারছি না।’

এএফপি জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের অধিকাংশ সাংবাদিক শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, তারা এখন আর পেশাগত দায়িত্ব পালনে সক্ষম নন এবং পরিস্থিতি দিনের পর দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।

সংস্থাটি বলেছে, ‘তাদের হৃদয়বিদারক সাহায্যের আহ্বান এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা যেকোনো মুহূর্তে তাদের মৃত্যুসংবাদ পেতে পারি, আর এ বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

যদিও সাংবাদিকদের মাসিক বেতন প্রদান করা হচ্ছে, তবুও তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হয় বাজারে নেই, অথবা থাকলেও দাম এত বেশি যে তা নাগালের বাইরে।

 

সংগঠনটি আরো জানায়, ‘এএফপি ১৯৪৪ সালের আগস্টে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হারিয়েছি, আমাদের কেউ কেউ আহত হয়েছেন, কেউ কেউ বন্দিও হয়েছেন।

কিন্তু ক্ষুধায় সহকর্মীর মৃত্যুর আশঙ্কা আগে কখনো আমাদের সামনে আসেনি। আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা তাদের ক্ষুধায় মরতে দিতে পারি না।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে এএফপির সাংবাদিকরা

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার