Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন দখলদার সেনার মৃত্যু

BN DESK
02 September 2026, 10:56 PM পড়তে ১ মিনিট
গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন দখলদার সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরণে দখলদার ইসরায়েলের তিন সেনার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েল। এরা হলো-স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। খবর টাইমস অব ইসরায়েলের

বিস্ফোরণে আরও একজন আহত হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ।

তবে ধারণা করা হচ্ছে, সেনাদের ভুলের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য প্রথমে বলেছিল, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে গ্রেনেড ছুড়েছে। তবে পরে তারা জানায়, ট্যাংকের উপরে থাকা ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন দখলদার সেনার মৃত্যু

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার