Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

BN DESK
02 September 2026, 11:18 PM পড়তে ১ মিনিট
গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। উপত্যকাটির উত্তরাঞ্চলীয় বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনারা স্থল অভিযান পরিচালনা করার সময় এই বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ জুলাই) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার কিছু পরে এই বিস্ফোরণ ঘটে। সেসময় ইসরায়েলি সেনারা সেখানে স্থল অভিযান পরিচালনা করছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিচ্ছিল, কোনও যানবাহনে ছিল না। বিস্ফোরণের পর যখন আহতদের উদ্ধার করার চেষ্টা চলছিল, তখন সেই এলাকাতেও গুলিবর্ষণ শুরু হয়। ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও ১৪ জন। তাদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা গুরুতর।

বেইত হানুন এলাকায় দীর্ঘদিন ধরেই হামাস ও অন্যান্য গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সেই কারণেই সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড ও ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেড যৌথভাবে অভিযান চালাচ্ছিল। অভিযানের আগেই ওই এলাকা বিমান হামলার মাধ্যমে টার্গেট করা হয়েছিল বলেও জানায় আইডিএফ। সাম্প্রতিক সময়ে গাজার উত্তরাঞ্চলে আইডিএফের সঙ্গে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘর্ষ বেড়েছে এবং বিস্ফোরক ব্যবহার করে হামলার ঘটনাও আগের চেয়ে বেড়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার