Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত ৮

BN DESK
16 May 2026, 08:58 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের শীর্ষ সামরিক নেতা এবং আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদকে লক্ষ্য করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

অ্যাম্বুলেন্স পরিষেবার ভেতরের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরাইলি বাহিনীর (আইডিএফ) ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু ছিল। ৩০ জন আহত হয়েছেন। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রায় দেড় সপ্তাহ আগেই রাজনৈতিক নেতৃত্ব এই হামলার অনুমোদন দিয়েছিল। ফিলিস্তিনি গণমাধ্যম অনুসারে, গাজা শহরের রিমাল এলাকার একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। টাইমস অফ ইসরাইলের বরাত দিয়ে একজন ঊর্ধ্বতন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক ইঙ্গিত’ পাওয়া গেছে যে এই অভিযানে হামাস নেতা নিহত হয়েছেন।

নেতানিয়াহু ও কাৎজ দাবি করেন যে, তারা সন্ত্রাসী গোষ্ঠীটির সামরিক শাখার কমান্ডার এবং ‘৭ অক্টোবরের গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী’ হাদ্দাদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘হাদ্দাদ হাজার হাজার ইসরাইলি বেসামরিক নাগরিক এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের হত্যা, অপহরণ ও আহত করার জন্য দায়ী ছিল।’ আরও বলা হয়, ‘তিনি আমাদের বেসামরিক নাগরিকদের নৃশংস বন্দিদশায় জিম্মি করে রেখেছেন, আমাদের বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান পরিচালনা করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে হামাসের অস্ত্র ধ্বংস ও গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণের চুক্তি বাস্তবায়ন করতে অস্বীকার করেছেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত ৮

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার