Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জনকে হত্যা 

BN DESK
03 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট
গাজায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জনকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর বাহিনী হামলা চালিয়ে আরও ৫১ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৯ জন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮২৭ জনে দাঁড়াল। শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর বার্তা সংস্থা আনাদোলুর। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫১ জন নিহত এবং ৩৬৯ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টির কারণে এক তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে।  এর মধ্য দিয়ে ইসরাইলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৭টি শিশুও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী মানবিক সাহায্য পেতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।  গত একদিনেই ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে যাওয়া ১ হাজার ৮৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর আহত হয়েছে ১৪ হাজার ১১৩ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।  এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জনকে হত্যা 

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার