Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

BN DESK
02 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট
গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১২টার দিকে হঠাৎই আগুনের সূত্রপাত হয় তুলার গুদামটিতে। আগুন মুহূর্তেই পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় রাত ২টা ৩০ মিনিটে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

B
BN DESK | 19 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার