Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

মফস্বল ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে যাত্রীরা গ্রামের বাড়িতে যাচ্ছিল সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নবাব সরকার পরিবহনের অপর আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে দুই বাসের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের টঙ্গী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সফিকুল ইসলাম বলেন, দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, ফ্লাইওভারের একটি লেনে ঢাকামুখী এবং অপর লেনে ময়মনসিংহমুখী গাড়ি চলাচল করে। মাঝে কোনো সড়ক বিভাজক নেই। ঈদে খালি রাস্তা পেয়ে একটি বাস লেন ছেড়ে অপর লেনে ঢুকে যায়। এ সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের চালকই আসনে আটকে যান, পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাদের এসে উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব ঈদযাত্রায় পড়বে বলে তিনি জানান।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার