Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে অস্থায়ী বাজারে দু পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

BN DESK
02 September 2026, 11:34 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে অস্থায়ী বাজারে দু পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, বন্ধ রয়েছে ফুটপাতের দোকানপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কিছু দিন ধরে ইজারাদারের লোকজন ফুটপাতের দোকানিদের কাছ থেকে খাজনা আদায় শুরু করলে অসন্তোষ দেখা দেয়। শুক্রবার খাজনা আদায় করতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

মাওনা বাজারের ইজারাদার মো. কাজল ফকির বলেন, “সরকারি নিয়ম মেনে আমরা ইজারা নিয়েছি এবং খাজনা আদায় করছি। কিন্তু হকাররা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের লোকজনকে মারধর করে। আমাদের ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন গুরুতর।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, “আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করি। কোনো দিন খাজনা দেইনি। এখন জোর করে রসিদ ধরিয়ে টাকা আদায় করা হচ্ছে। আমরা অতিরিক্ত খাজনার বিরুদ্ধে কথা বললে তারা হামলা করে।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারের বৈধ ইজারা দেওয়া হয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে অস্থায়ী বাজারে দু পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার