Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে আওয়ামী পরিবারের ব্যানারে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

BN DESK
02 September 2026, 10:02 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে আওয়ামী পরিবারের ব্যানারে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর বনমালা রোডে আওয়ামী পরিবারের ব্যানারে নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঝটিকা মিছিলের পর দ্রুত সটকে পড়েন তারা। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।

গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি হয়। মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে আওয়ামী পরিবারের ব্যানারে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার