Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ; দগ্ধ ৪

BN DESK
02 September 2026, 05:49 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ; দগ্ধ ৪

নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৪ জন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের একটি ফার্মেসি কোম্পানির কারখানার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৪ জন এসেছেন। এদের মধ্যে স্বাধীনের ৫ শতাংশ, আব্দুল্লাহর ৩০ শতাংশ, আরমানের ১৭ শতাংশ ও হৃদয়ের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনের মধ্যে স্বাধীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিন জনকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে কেমিক্যালের ড্রামের পাশে বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ; দগ্ধ ৪

B
BN DESK | 29 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার