Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

BN DESK
02 September 2026, 06:40 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

মফস্বল ডেস্ক: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি মুদিখানা মার্কেট ও কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা শাপলা মেনশনের পিছনের ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ভোগরা মর্ডান ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, হঠাৎ করেই মার্কেট থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগরা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একাধিক মুদিখানা ও কাঁচা বাজারের দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার