Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

BN DESK
02 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করেই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা ও এর আশেপাশের এলাকায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার