Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

BN DESK
02 September 2026, 05:36 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি পোশাক তৈরির কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাজারের অস্থিতিশীলতা, ব্যাংকের সাথে হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা।

প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কেয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট ডিভিশন) এর চেয়ারম্যান স্বাক্ষরিত একটি নোটিশ সকালে কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়।

সাঁটানো নোটিশে বলা হয়েছে, ‘এতদ্বারা কেয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) এবং কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেড (জরুন, কোনাবাড়ি, গাজীপুর) এর সকল শ্রমিক ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সাথে হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণে আগামী ১লা মে ২০২৫ তারিখ থেকে ফ্যাক্টরির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’

নোটিশে আরো বলা হয়েছে, ‘ফ্যাক্টরিতে কর্মরত সকল শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা (২৬) শ্রী ২০১৫, ২০১৮ এবং ২০২২ এর বিধি অনুযায়ী সকল পাওনা বন্ধের পরবর্তী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।’

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার