Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

BN DESK
02 September 2026, 11:25 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

মফস্বল ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

আজ শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ। তিনি বলেন, ‘আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার