Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

BN DESK
10 May 2026, 07:17 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় তারা। আজ রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরুচুরির ঘটনা বেড়েছে। রোববার ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এসময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় জনতা। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার