Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

BN DESK
02 September 2026, 07:50 PM পড়তে ১ মিনিট

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের  ৪৭ নং ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।

মন্ত্রী বলেন, দেশের পরিবেশ ও কৃষি উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং পরে বেগম খালেদা জিয়া তা পুনরায় চালু করেন।

ফকির মাহবুব আনাম বলেন, গাজীপুর এখন ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই খাল-নদী দখল ও দূষণ বন্ধ করে জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শিল্পকারখানাগুলোকে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।মন্ত্রী আরও বলেন, খাল খনন শুধু শুরু করলেই হবে না এর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন এবং পর্যটন সম্ভাবনা তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শেষে মন্ত্রী প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে এই কর্মসূচির সফল বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জনগণের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরের টঙ্গী-গাছা এলাকার গুরুত্বপূর্ণ গাছা খাল পুনঃখনন জলাবদ্ধতা নিরসন ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উদ্যোগে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে, যার মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, খাল দখল ও দূষণ রোধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জনগণকে খাল ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শ‌ওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোঃ ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার