Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে গাড়ির জন্য অপেক্ষা বাসচাপায় নারী শ্রমিক নিহত

BN DESK
02 September 2026, 10:58 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে গাড়ির জন্য অপেক্ষা বাসচাপায় নারী শ্রমিক নিহত

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার (১৪ মে) সকালে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া নারীর নাম রুবি আক্তার (২৫)। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাইমাইল এলাকায় বাসা ভাড়া করে থাকতেন রুবি। তিনি কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। আজ বুধবার সকালে কারখানায় কাজে যোগ দিতে তিনি বাসা থেকে বের হন। বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রুবি।

এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, কারখানার কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাস ওই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে গাড়ির জন্য অপেক্ষা বাসচাপায় নারী শ্রমিক নিহত

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার