Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 11:39 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

মফস্বল ডেস্ক : গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় রান্নার সময়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাসন থানার এসআই মোহাম্মদ সজিব খান জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- পারভিন (৩৫), তাসলিমা (৩০), সিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (১.৫)। সকালে দগ্ধদের মাঝে সিমা (৩০) হাসপাতালে মারা গেছেন।

এসআই মোহাম্মদ সজিব খান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের বরাত দিয়ে বলেন, এই ঘটনায় চার জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কার কত শতাংশ পুড়ে গেছে তা জানা যায়নি।

 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার