Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

BN DESK
02 September 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ১ম বর্ষের নবীনবরণ চলাকালে কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আলম নাবিলের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ সোমবার (৮ জুন) দুপুরে হামলার ঘটনা ঘটে।

নাবিলকে আহত করার পর জাতীয় ছাত্রশক্তির কলেজ কমিটির বাকি সদস্যদের ওপর হামলা করতে যায়, প্রশাসন ও শিক্ষকরা সহযোগিতায় এগিয়ে এলে কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অভিযুক্ত জাকারিয়া হাসান অনিক এবং তার কর্মীরা সরে যায়। অনিকের কর্মীদের মধ্যে ছিলেন নাহিদ শিকদার এবং সদ্য ছাত্রলীগ থেকে ছাত্রদলে আসা মিরাজসহ ১৫-২০ জন। তারা দেশি অস্ত্রসহ ছাত্রশক্তি নেতাদের ওপর হামলা চালায়। গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু এসব তথ্য জানান।

বশির আহমেদ অপুসহ নেতারা গাজীপুরের বাসন থানায় এ বিষয়ে মামলা করতে গাজীপুরের বাসন থানায় অবস্থান করছেন। আহত সামিউল আমিন নাবিল স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, জাতীয় ছাত্রশক্তি, গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আমিন নাবিলের ওপর হামলা করেছে ছাত্রদল। ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকের নেতৃত্বে হামলা হয়। কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ অন্যান্য নাবিলের ওপরে হামলা চালায়।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

B
BN DESK | 09 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার