Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪ ইউনিটের দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ

BN DESK
02 September 2026, 04:58 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪ ইউনিটের দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক:  গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী পারিজাত এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে; দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪ ইউনিটের দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার