Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

BN DESK
14 February 2026, 12:39 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাঁ ময়দানের পাশে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমবাগ ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে অবস্থিত একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও চান্দনা চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহতা বাড়ে। চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার