Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

BN DESK
10 October 2025, 04:37 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (৩১ আগস্ট) রাতে জিএমপি থেকে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উভয় কর্মকর্তার বদলি হয়েছে।

গাজীপুর জেলার মধ্যে সবসময় আলোচনায় থাকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা। এটিকে ছিনতাই মাদকসহ নানা অপরাধে অপরাধীদের আস্তানা হিসেবে মনে করা হয়। রাজধানীর প্রবেশদ্বার গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি থানা। শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় থাকতে হয়।
এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার