Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে টাইলসের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, আটক ২

BN DESK
09 September 2026, 03:13 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে টাইলসের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, আটক ২

গাজীপুরের টাইলসের আড়ালে গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা, একটি ট্রাক এবং ৬,১৭৪.৬২ বর্গফুট টাইলস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো: রকি ইসলাম (৩৯) ও মনির হোসেন (২৩)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: মাহফুজুর রহমান জানান, র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে মাদকদ্রব্য পাচার হচ্ছে। রবিবার ভোরে চেকপোস্ট পরিচালনা করতে গিয়ে র‌্যাব দলটি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ী হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে ৫১ কেজি গাঁজা এবং ৬,১৭৪.৬২ বর্গফুট টাইলস উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার হয়েছে। তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে টাইলসের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, আটক ২

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার