Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : ২৫ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার অভিযান

BN DESK
03 September 2026, 12:18 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : ২৫ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার অভিযান

মফস্বল ডেস্ক : গাজীপুরের কাজীপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেন ধাক্কার ঘটনার ২৫ ঘণ্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। আজ শনিবার (৪ মে) দুপুর ১২টার পরেও অভিযান চলছে। তবে ঢাকা-জয়দেবপুর সড়কের ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন।

আরোও পড়ুন: মুন্সিগঞ্জে সড়কে ঝরলো একই পরিবারের তিনজনের প্রাণ

জয়দেবপুরের স্টেশনের স্টেশনমাস্টার হানিফ মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে তিনটি বগি সরিয়ে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত ৪টি বগি রেললাইনের পাশে রাখা হয়েছে। দুটি ইঞ্জিন ও ওয়াগনের দুটি বগি উদ্ধার তৎপরতা চলছে। আজ শনিবার দুপুরের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : ২৫ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার অভিযান

B
BN DESK | 04 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার