Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে জিসিসি প্রশাসক

BN DESK
02 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
 
রবিবার (৮ মার্চ) সকালে তিনি গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজার এবং দুপুরে চান্দনা চৌরাস্তা বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজার পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করে দেখেন। এ সময় তিনি বলেন, রমজান মাসকে কেন্দ্র করে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে। 

তিনি বলেন, ‘আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অনিয়ম করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাজার কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, রমজান মাস জুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে জিসিসি প্রশাসক

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার