Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র থেকে শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 01:16 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

আজ শনিবার (২৯ আগস্ট) সকালে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

নাজমুল জানান, শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন পরিবারের সদস্যরা। আজ সকাল ৮টার দিকে মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদে স্থানীয় বাসিন্দারা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র থেকে শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 29 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার