Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

BN DESK
02 September 2026, 04:35 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন।

নিহত আরাফ হোসেন (৪) উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের অলিউল্লাহর ছেলে। জামাল উদ্দিন (৪৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশাইর গ্রামের মৃত শহীদের ছেলে। অন্যদিকে, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ময়লা ছাপা লুঙ্গি ও একাধিক শীতের কাপড় রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী হবেন। 

কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন জানান, পৃথক তিনটি ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে সেখান থেকে দুটি লাশের ব্যাপারে থানাকে জানানো হলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ দুইজনের লাশহ উদ্ধার করে। তবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে একজনের ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। উদ্ধারকৃত দুটি লাশের ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার