Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

BN DESK
02 September 2026, 07:13 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

নিউজ ডেস্ক:  নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে  বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ-উ-দৌলার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ মানববন্ধন হয়। পরে তারা দাবি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও বর্তমান প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক যৌন হয়রানিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত।


তারা আরও বলেন, সিরাজুল ইসলাম অপকর্ম হাসিলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। সর্বশেষ স্থানীয় সনাতন ধর্মের এক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। সেই সম্পর্ক সহজ করার জন্য সম্প্রতি ওই নারীর স্বামীকে বিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে নিয়োগ দেন। গত ৬ ফেব্রুয়ারি রাতে ওই গেস্ট টিচারের অনুপস্থিতিতে তার বাড়িত যান সিরাজুল ইসলাম। পরবর্তীতে এলাকার লোকজন ওই নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন।

এর আগেও সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করলেও ক্ষমতার দাপটে তিনি পার পেয়ে গেছেন বলে অভিযোগ করেন বক্তারা।

অভিযুক্ত শিক্ষক মো. সিরাজুল ইসলামকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার