Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বনের ভেতরে ও বাড়ির আমগাছ থেকে দুজনের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 11:30 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে বনের ভেতরে ও বাড়ির আমগাছ থেকে দুজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের এক জন মনির হোসেন (১৯), অপরজনের নাম মৃদুল সরকার (২৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বনের ভেতর থেকে মৃদুল সরকারের মরদেহ এবং ভোররাতে পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে মনির হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারসহ তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় এক বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, প্রায় দুই বছর আগে মনির হোসেনের বাবা মার যান। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে যান। ভোররাতে বাড়ির সামনে একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা।

অপরদিকে, মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। ভোররাতে নিখোঁজ হওয়ার পর সকালে একটি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, “পুলিশ পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বনের ভেতরে ও বাড়ির আমগাছ থেকে দুজনের মরদেহ উদ্ধার

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার