Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বাবার বিরুদ্ধে ঘুমন্ত ছেলেকে হত্যার অভিযোগ

BN DESK
03 April 2024, 07:19 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে বাবার বিরুদ্ধে ঘুমন্ত ছেলেকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামে এক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাবা আব্দুর রশীদ বাগমারের (৭৫) বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন। বুধবার ভোরে উপজেলার জামালপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বুধবার ভোরে ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতাকে পুলিশ গ্রেফতার  করেছে। হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য তার মা-বাবার সঙ্গে ঝগড়া করতো। বুধবার ভোরে কাউসারকে তার বাবা তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের হাতে আত্মসমর্পণ করেছেন।

নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। রাতে নেশার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে বাড়িতে ভাঙচুর করতো ও মাকে মারধরও করতো। রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা ক্ষোভের বশে কুঠার দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করে।

 

 

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বাবার বিরুদ্ধে ঘুমন্ত ছেলেকে হত্যার অভিযোগ

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার