Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

BN DESK
15 April 2024, 07:08 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মফস্বল ডেস্ক : গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)। 

জানা গেছে, আসিফ ও তানজিম তাদের স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার যান। রাতে সেখান থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রীকে চাপা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রাতে দূরপাল্লার মালামাল লোড করা ট্রাকগুলো খুব ধীরগতিতে কালিয়াকৈর ফ্লাইওভারে ওঠে। দূরপাল্লার বাস ওই ধীরগতির ট্রাকের পেছনে না গিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার