Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

BN DESK
02 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন এলু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে চারটার দিকে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

‎মৃত আনোয়ার হোসেন এলু টঙ্গীর মিলগেট নামা বাজার বস্তির মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গত ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ বাড়ির ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার