Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

BN DESK
02 September 2026, 06:15 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

গাজীপুরের শিববাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলবুল আহমেদ সরকার (৬০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) সকালে শিববাড়ি মোড়ের সাউথ ইষ্ট ব্যাংকের পাশের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ সরকার গাজীপুর সিটির সদর মেট্রো থানার মধ্য ভুরুলিয়া এলাকার আবদুর রশিদ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে শিববাড়ি এলাকায় একটি ভবনে ছাদে ঢালাই পরবর্তী  কাজ করতে যান বুলবুল। এ সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন বুলবুল। সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। থানায় অপমৃত্যুর মামলা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 01 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার