Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বিভিন্ন দাবিতে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

BN DESK
02 September 2026, 01:31 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে বিভিন্ন দাবিতে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:  গাজীপুরে পৃথক দাবিতে দুইটি কারখানার শ্যমিকরা বিক্ষোভ করেন।  সদর উপজেলার হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, বানিয়ারচালা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি এবং কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন খেলা পর্যন্ত বিক্ষোভ চলছিল সেখানে।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন হয়ে গেলেও তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। শ্রমিকরা বারবার বেতনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ বেতন দেই, দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন।

এ কারণে ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির নিচে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। 


অপরদিকে, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টা থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।


শ্রমিকদের দাবি, কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করার।  শ্রমিকরা কারখানার এসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বিভিন্ন দাবিতে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার