Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

BN DESK
09 October 2025, 05:09 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই বিক্ষোভ শুরু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সড়ক অবরোধ থাকায় শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন।

গাজীপুর শিল্প-পুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনে মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। বকেয়া বেতনের দাবিতে টিঅ্যান্ডজেড গ্রুপের ছয়টি কারখানায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানিয়ে এলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে গতকাল সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘দুই মাস ধরে বেতন দিচ্ছি-দেব বললেও এখন পর্যন্ত বেতন-ভাতা পাইনি। যার কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’

গাজীপুর শিল্প-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।’

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার