Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন,নিরাপদে যাত্রীরা 

BN DESK
05 September 2026, 12:06 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন,নিরাপদে যাত্রীরা 

নিউজ ডেস্ক:  গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রংপুরগামী একটি চলন্ত পিকআপে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পিকআপটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (৪ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা থেকে পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আসতেই হঠাৎ আগুন ধরে যায়। এতে যাত্রী ও চালকরা দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার অথবা যান্ত্রিক ত্রুটির কারণে পিকআপটিতে আগুন ধরে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপটিতে বেশ কিছু যাত্রী ছিলেন। তারা রংপুরে যাচ্ছিল। চলন্ত অবস্থায় হঠাৎ করে পিকআপটিতে আগুন ধরে যায়।


এদিকে রাস্তার মাঝখানে পিকআপে আগুন ধরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ রেকার দিয়ে আগুনে পোড়া পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন,নিরাপদে যাত্রীরা 

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার