Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

BN DESK
02 September 2026, 05:47 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বকেয়া বেতনের দাবি জানিয়ে কারখানা এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। 

পরে বিকেলে সাড়ে ৪টার দিকে কারখানা এলাকা থেকে শ্রমিকরা পায়ে হেঁটে এসে কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্ততায় মহাসড়ক ছেড়ে চলে যায় শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জরুন এলাকায় অবস্থিত কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা নভেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছে। সোমবার সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় কারখানা বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি এলাকার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নভেম্বর মাসের বেতন-ভাতার দাবিতে কেয়া গ্রুপের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ জানানো হয়। পরে আগামী মাসের ১২ তারিখ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। তখন শ্রমিকদের মহাসড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হলে তারা বেতন পরিশোধের আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে চলে যায়।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার