Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

BN DESK
11 March 2026, 10:57 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের কোনাবাড়িতে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার (১১ মার্চ) ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার ভোরে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দোকান মালিক মো. শাহজাহান স্বপন জানান, আমার দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার