Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

BN DESK
02 September 2026, 11:12 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:  গাজীপুরে মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত চম্পা বেগম নেত্রকোনার হারারকান্দি গ্রামের মো. কাউসার মিয়ার স্ত্রী। তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে৷ এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক বন্ধ থাকায় ওই উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় একটি গার্মেন্টেসের শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার