Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 12:23 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেলসেতুর নিচে বালুর ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ধারণা, রাতে ট্রেনের ধাক্কা লেগে সেতু থেকে নিচে পড়ে মারা যান ওই যুবক। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেছেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

ওই যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছর। তার পরনে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালারের ট্রাউজার ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেছেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরিচয় না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার