Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত

BN DESK
02 September 2026, 12:50 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় লরিচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।

স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। এসময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত

B
BN DESK | 23 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার